top of page

Free shipping on orders above INR 500 all over India

Shirsendur Sera 101

Original price

₹775.00

Sale price

₹697.50

'Shirsendur Sera 101' is a landmark Bengali literary fiction collection curated by celebrated author Shirsendu Mukhopadhyay himself, gathering 101 of his finest short stories under one definitive volume. Rooted in the villages and small towns of West Bengal, Assam, North Bengal, Cachar, and Tripura, these stories emerge from decades of firsthand immersion among ordinary, semi-literate rural people — farmers, workers, riverside communities — people untouched by literary culture yet rich in humanity. Mukhopadhyay travelled not as a tourist but on foot, by boat, by van, living alongside his subjects, and that intimacy breathes through every page. The collection spans rare, hard-to-find early works alongside later masterpieces, tracing the full arc of his evolution as a writer. Beneath the vast cast of characters, one emotional current runs unbroken: love. For readers of Bengali short stories, this is the essential Shirsendu Mukhopadhyay — irreplaceable, complete, and long overdue on your shelf.

বইটির সম্পর্কে

'বহুবছর ধরে ঠাকুরের কাজে পশ্চিমবঙ্গ, আসাম, উত্তরবঙ্গ বা কাছাড় ও ত্রিপুরার গাঁয়ে-গঞ্জে ঘুরে বেড়াচ্ছি। বাবু-ভ্রমণ নয়। ট্রেনে, বাসে, ভ্যানগাড়ি, নৌকো, লঞ্চ এবং অবশ্যই মাইলের-পর-মাইল পায়ে হেঁটেও। সাদা-সরল, অনতিশিক্ষিত এবং চাষীবাসী মানুষের সঙ্গেই থাকা।...সাহিত্য-টাহিত্য এঁদের বেশিরভাগই বোঝেন না। তাতে অবশ্য সমাদরের অভাব ঘটে না।'...

গাঁ গঞ্জের পাশাপাশি তাঁর যে চেনা হল মানবজমিনও। অন্তর্দর্শী সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সুষমামণ্ডিত কলমে যেভাবে বাংলার সাধারণ মানুষের কথা উঠে এসেছে, একালের আর কোনও লেখকের কলমে বোধহয় ততখানি আসতে পারেনি।

অনায়াসে সৃষ্টি হয়েছে অসামান্য গল্পের তরঙ্গমালা, যেগুলি পড়ে স্তব্ধ হয়ে পাঠক ভাববেন, এভাবে তো ভাবিনি। অসংখ্য চরিত্রের এই মিছিলের মূল সুর একটিই-ভালোবাসা।

চিরদিনের সেরা হয়ে ওঠার প্রত্যয় নিয়ে প্রকাশিত এই সংকলনে শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিজে সাজিয়ে দিয়েছেন ১০১টি গল্প। রয়েছে দুষ্প্রাপ্য থেকে এযাবৎ অগ্রন্থিত গল্পও। নিঃসঙ্কোচে বলা যায়, তাঁর লেখকজীবনের বিবর্তনের এক মূল্যবান দলিল বৃহৎ গ্রন্থখানি।

ISBN

9788183740388

No.of Pages

711

Binding

Hard Cover with Jacket

bottom of page