top of page

Free shipping on orders above INR 500 all over India

Orchid Rahasya

Original price

₹250.00

Sale price

₹225.00

Orchid Rahasya by Saikat Mukhopadhyay introduces Budhoda — full name Bodhisatwa Majumdar — the ninth addition to Bengal's beloved 'Dada Series' of detective fiction. Thoroughly modern in appearance, never seen without his laptop and iPhone, Budhoda harbours a passionate obsession with antique hunting, and his teenage companion is Rubik. In this first adventure, the duo are drawn into the blood-soaked mystery surrounding the black orchid — the holy grail of orchid collectors worldwide, a flower no living person has ever seen yet everyone believes exists somewhere, hidden. The trail leads deep into the forests of Meghalaya. The second story, 'Madalpaharer Bamanshanyasi', unfolds from an impossibly ancient aerial photograph predating cameras and aircraft. The third adventure, 'Himacheler Henyali', centres on a golden serpent-deity stolen from a Himachal village temple on the one night it leaves the vault — and a priest murdered just days before. Saikat Mukhopadhyay's Bengali mystery writing at its sharpest: read it before someone spoils the ending.

বইটির সম্পর্কে

বাংলার বিখ্যাত 'দাদা সিরিজ'-এ নবতম সংযোজন বুধোদা, ভালো নাম বোধিসত্ত্ব মজুমদার।

পোশাকে-আশাকে সে ভয়ংকর মডার্ন, ল্যাপটপ আই-ফোন ছাড়া এক পা হাঁটে না-অথচ নেশা অ্যান্টিক-হান্টিং। তার কিশোর সঙ্গী রুবিক।

সারা পৃথিবীর অর্কিড-সংগ্রাহকদের স্বপ্ন কালো অর্কিড-আজ অবধি যে অর্কিড কেউ চোখে দ্যাখেনি, অথচ সকলেই বিশ্বাস করে কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে সেই আশ্চর্য ফুল। মেঘালয়ের জঙ্গলে সেই ব্ল‍্যাক অর্কিডের রক্তাক্ত অস্তিত্ব নিয়েই প্রথম কাহিনি 'অর্কিড রহস্য'। ক্যামেরা কিংবা এরোপ্লেন আবিষ্কার হওয়ার অনেক আগে আকাশ থেকে তোলা এক অবিশ্বাস্য ছবি থেকে দ্বিতীয় কাহিনি 'মাদলপাহাড়ের বামনসন্ন্যাসী'র সূত্রপাত। হিমাচলের নাগোয়ার গ্রামের নাগদেবতার সোনার মূর্তি বছরে একদিনই ব্যাঙ্কের ভল্টের বাইরে বেরোয়-স্নানযাত্রার দিন। কেন ঠিক তার ক'দিন আগে খুন হলেন নাগোয়ার-মন্দিরের পুরোহিত? এই নিয়েই বুধোদা আর রুবিকের তৃতীয় অ্যাডভেঞ্চার 'হিমাচলেরহেঁয়ালি'।

ISBN

9788183744409

No.of Pages

152

Binding

Hard Cover with Jacket

bottom of page