top of page

Free shipping on orders above INR 500 all over India

Mapa Hasi Chapa Kanna

Original price

₹999.00

Sale price

₹899.10

'Mapa Hasi Chapa Kanna' by Sanjib Chattopadhyay is a celebrated Bengali literary fiction collection that captures life's bittersweet contradictions — laughter worn as a mask over quietly suppressed grief. One of Bengali literature's most distinctive voices, Chattopadhyay draws on ordinary human moments, weaving short stories that move readers from helpless laughter to melancholic introspection within the same breath. His prose carries the delicate fragrance of autumn shiuli flowers — deceptively light, deeply felt. The collection holds up a sharp, unsentimental mirror to contemporary society: hollow corporate culture, performative parties, and a world where skimpy clothing is called fashion while raw humanity goes unnoticed. This omnibus edition gathers all nine previously published volumes of 'Mapa Hasi Chapa Kanna' into a single definitive collection, presented with the dignity it deserves. If you've ever smiled through something that hurt — this book already knows you.

বইটির সম্পর্কে

জীবন কী? জীবন কি 'মাপা হাসি চাপা কান্না' নয়? এই অন্তর্দৃষ্টি আছে যার, তিনি বাংলাসাহিত্যের এক বরণীয় কথাশিল্পী সঞ্জীব চট্টোপাধ্যায়। তাঁর অননুকরণীয় কলমে শরতের শিউলির মতো ছড়িয়ে থাকে হাসি, কখনও তার আড়ালে চাপা কান্নাও। ছোট-ছোট গল্প, সবই জীবন থেকে তুলে নেওয়া ঘটনা। আর সেগুলি নিয়ে পাতার পর পাতা যখন অনন্য কলমে সাজিয়ে দেওয়া হয় পাঠকের দরবারে, পাঠক কখনও হাসতে-হাসতে গড়িয়ে পড়েন, কখনও বা বিষণ্ণতায় উদাস হয়ে ভাবেন আপনমনে। পরশুরামের সার্থক উত্তরসূরির কলমে এক অনবদ্য কথামালা 'মাপা হাসি চাপা কান্না'।

সঞ্জীবের উপলব্ধি:

'চারপাশে মানুষের যা অবস্থা! মানুষকে মানুষ প্যাঁট প্যাঁট করে মারছে। দুরকমের 'পার্টি'। বড় বড় ক্লাবে 'করপোরেট প্রাণীদের বোতল- চুর কালচার।... টেম্পারেচারের যেমন পস মাইনাস, সেইরকম সুন্দরীদের মাইনাস পোশাক। এক কাচ্চা কাপড়ে শরীরের যাবতীয় বস্তুকে 'হাইলাইট' করা! আকর্ষণীয় অ্যানিম্যাল।...'

এর থেকে সত্যি আর কী? পাঠকমহলে তোলপাড় জাগানো ৯ খণ্ডে পৃথকভাবে প্রকাশিত 'মাপা হাসি চাপা কান্না'-র 'অখণ্ড' সংস্করণ যথাযথ মর্যাদায় তুলে দেওয়া হল।

পাঠক বন্ধু সাবধান! আপনার জীবনে এমন অজস্র ঘটনার কোনওটা ঘটেনি তো?

ISBN

9788183740777

No.of Pages

959

Binding

Hard Cover with Jacket

bottom of page