Free shipping on orders above INR 500 all over India
Jongole Jyanto Pathor
₹179.00
₹161.10
With 2 brain-tickling novels, Jongole Jyanto Pathor has the sleuthing duo of Jogumama & Tuklu blaze a trail through Russia and Chilapata forest as they investigate eerie deaths and connect the dots of what will come to be a global scandal! When things get too grim, the much-loved character Ananta Sarkhel’s quirks ensure hearty laughter.
Out of stock
বইটির সম্পর্কে
চিলাপাতার গভীর জঙ্গল, নিকষ অন্ধকার রাত৷ জগুমামার সঙ্গী পট্টনায়ক, আর তরুণী তিতির রায় বর্মন, যার হারিয়ে যাওয়া বিজ্ঞানী বাবাকে খুঁজতে জগুমামা উত্তরবঙ্গের ডুয়ার্সে হাজির হয়েছেন৷ আচমকা বনের ভি তর থেকে যেন ভেসে এল তিতিরের বাবার ডাক৷ মেয়ে পাগলের মতো ছুটে গিয়ে ঢুকে পড়ল বনের গভীরে৷ জগুমামাও ছুটে গেলেন তার পিছনে৷ আচমকা হুমড়ি খেয়ে পড়লেন হাড়গোড়ের ঢিবিতে৷ হঠাৎ কোত্থেকে ভেসে এল মিষ্টি গন্ধ৷...একটা লেপার্ড, না বনবেড়াল? ওকে কারা ঘিরে ধরছে? অদ্ভুতদর্শন সব ছায়ামূর্তি, পেঙ্গুইনের মতো দুলছে! জন্তুটার আর্তনাদ ক্ষীণ হয়ে আসে...ওই ছায়া ছায়া মূর্তিরা এগিয়ে আসছে মামার দিকে!... পটভূমি রাশিয়া৷...সত্যপ্রিয় স্যরের মেয়ে দীপালি রাশিয়ায় থাকে৷ তার ডাকে জগুমামা সদলবলে রাশিয়ায়৷...দীপালির শ্বশুর ইগর নিকিতিনের পোষা কুকুর হঠাৎ হিংস্র হয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে মনিবকে...পাগল হয়ে গেছে কুকুর, মানুষ দুজনেই...কুকুরটা মারা গেল৷ তার গলার ভিতর থেকে বের হল...এক জ্যান্ত পাথর!...কিন্তু রহস্য কি শুধু এটাই? তাহলে দীপালির বর ফিওডর কেন গ োপনে এল হায়দ্রাবাদে? দেখা করল নিজামের বংশধরদের সঙ্গে? কী যোগসূত্র রাশিয়ার নিকিতিন ফ্যামিলির সঙ্গে নিজাম রাজপরিবারের? সেন্ট পিটারহফের প্রাসাদ উদ্যানে ভারতীয় যোদ্ধার মূর্তিটা কার?... একমলাটে দু-দুটো জগুমামা-টুকলুর ঘনঘোর রহস্য কাহিনী ‘জঙ্গলে ভয় ছিল’ আর ‘জ্যান্ত পাথর! তারপর’৷ সঙ্গে আছেন অনন্ত সরখেল আর সোমলতাও৷
ISBN
9788183745895
No.of Pages
128
Binding






