top of page

Free shipping on orders above INR 500 all over India

Cafe Kichukkhon O Anyanno

Original price

₹475.00

Sale price

₹427.50

'Cafe Kichukkhon O Anyanno' brings together three contemporary Bengali novels by Abhik Dutta, each offering a distinctive reading experience. In 'Cafe Kichukkhon', two siblings, Ra and Haimanti, struggle to turn their dream café into a successful business amid fierce competition, personal setbacks, and complicated relationships. 'Grohon' takes readers into the darker side of the Bengali film industry, where a series of mysterious suicides raises disturbing questions about ambition, exploitation, revenge, and the secrets hidden behind the glamour of cinema. In 'Hiuen Tsang O Tara Tin Jon', three overweight friends embark on a hilarious yet relatable weight-loss journey, discovering that changing old habits is easier said than done. Moving effortlessly between contemporary literary fiction, psychological suspense, family drama, and slice-of-life humour, Abhik Dutta captures the complexities of modern relationships and everyday struggles with engaging storytelling, relatable characters, and a keen eye for human behaviour.

বইটির সম্পর্কে

ক্যাফে কিছুক্ষণ একটা ক্যাফে দাঁড় করানো কি সত্যিই সহজ? বিশেষ করে যেখানে চারটে দোকান পরেই মাথা তুলছে নতুন কোনও ক্যাফে! তীব্র প্রতিযোগিতার মধেও নিজের স্বপ্নের ক্যাফে প্রতিষ্ঠা করার লড়াইকে ঘিরে এই উপন্যাসে উঠে এসেছে রা ও তার দিদি হৈমন্তীর জীবনের নানা ওঠাপড়া ও সম্পর্কের টানাপোড়েনের গল্প। গ্রহণ রুপোলি পর্দার জগতে একের পর এক আত্মহত্যা। এর নেপথ্যে কি শুধুই অবসাদ? নাকি লুকিয়ে রয়েছে আরও গভীর কোনও রহস্য? বিষাণ কি শেষ করতে পারবে তার বহু আকাঙ্ক্ষিত সিনেমাটা? সুস্মিতার প্রতিশোধই বা শেষপর্যন্ত পূর্ণতা পাবে কি? পর্দার কাহিনি আর পর্দার পিছনের বাস্তবতা যেখানে মিলেমিশে একাকার হয়, টলিপাড়ার ক্ষমতা, লোভ ও আপসের আড়ালে চাপা পড়ে যাওয়া এমনই কিছু মানুষের জীবন নিয়ে এই উপন্যাসের টানটান আখ্যান। হিউয়েন সাঙ ও তারা তিন জন বিতান, রুদ্র ও সন্দীপ একই অফিসের সহকর্মী, একই মেসের বাসিন্দা। তিন জনেরই ওভারওয়েট, খাওয়াদাওয়ার অভ্যাসে বাড়ছে ভুঁড়িও। অবশেষে সিদ্ধান্ত—ওজন কমাতেই হবে! শুরু হয় হাঁটা, আর সেই সঙ্গে একের পর এক নতুন চ্যালেঞ্জ। কিন্তু সংকল্প করলেই কি লক্ষ্যে পৌঁছানো যায়? নাকি মাঝপথেই খেতে হয় হোঁচট? তিন বন্ধুর এই অভিযান কোথায় গিয়ে থামবে, তা ধরা আছে এই উপন্যাসে। পাঠকের জন্য দুই মলাটের মধ্যে রইল তিনটে ভিন্ন স্বাদের আকর্ষণ, যা কখনও তাকে ভাবাবে, কখনও কৌতূহলী করে তুলবে, কখনও বা তার মুখে ফোটাবে হাসি।

ISBN

9788168847958

No.of Pages

320

Binding

Hard Cover with Jacket

bottom of page