Free shipping on orders above INR 500 all over India
Bongpen 75
₹349.00
₹314.10
Bongpen 75 by Tanmoy Mukherjee is a Bengali short fiction collection serving up 75 stories steeped in the flavours of Kolkata — ghee-fried parathas, green chilli heat, the sharp tang of lemon, and the lingering warmth of small-town spice blends. This is Bengali literary fiction at its most sensory and street-level, where humour blooms like marigolds and nostalgia cuts like a blade. Each story features a cast of moody, full-blooded superheroes you might encounter anywhere — a neighbourhood tea stall, a crowded local train, a quiet balcony at midnight, or some improbable intergalactic bus stop. Tanmoy Mukherjee writes with the precision of a scientist and the soul of a Calcutta addict, blending folk warmth with sharp contemporary wit. The book doubles as a weapon, a pillow, and a fish-killing device — buyer beware, no antivirus included. Miss it and you miss the most alive Bengali fiction of the season.
Out of stock
বইটির সম্পর্কে
থ্রিলের তেলে কড়া ভাজা গল্পের পরোটা, তার গায়ে হিউমারের কুসুম-পুরু পরত। এর ওপর দিয়ে প্যারালাল চমকের লেবু- টক আর লঙ্কাকুচির ভৌতিক ঝাল। পেঁয়াজকুচির ঝাঁঝালো ঝিরঝিরি প্রেমটুকুও অবশ্য বাদ পড়েনি। সর্বোপরি রইল কল্পবিজ্ঞানের বাতেলা মেশানো নুন, ছোটমামার গাঁট্টার মশলা আর কলকাতার সুবাস। সব মিলে বংপেন ৭৫ হল সেই এগরোল যে'টা Haveয়ে আর Eatয়ে একসঙ্গে রয়েছে।
৭৫টা গল্প জুড়ে রয়েছে একদল মুচমুচে মেজাজের সুপারহিরো। এদের যে-কোনও একজনের সঙ্গে আপনার আচমকা দেখা হয়ে যেতেই পারে; পাড়ার মোড়ের চায়ের দোকানে বা লোকালের ভিড়ে বা রাতের নিরিবিলি ব্যালকনিতে বা কোনও ইন্টারগ্যালাক্টিক বাসস্টপে। যে-কোনও দিন, যে-কোনও মুহূতে!
বোনাস আকর্ষণ! এ বইকে অনায়াসে হাই-অক্টেন-চাটি-মেরে-মাছ-মারার-যন্ত্র বা অত্যাধুনিক পাশবালিশ-ট্র্যাকার হিসেবে ব্যবহার করা যেতেই পারে।
বিধিবদ্ধ সতর্কতা! এ বইতে অ্যান্টি- ভাইরাস ইনস্টল করা নেই।
ISBN
9788183744386
No.of Pages
272
Binding
Hard Cover with Jacket




