top of page

Free shipping on orders above INR 500 all over India

AGUN RONGER BULLET

Original price

₹200.00

Sale price

₹180.00

Agun Ronger Bullet by Anish Deb opens this Bengali short fiction collection with a story as volatile as its title — 'Fire-Coloured Bullet.' One of ten new stories penned by one of contemporary Bengali literature's most distinctive voices, this anthology begins with a bullet and ends in conflict, tracing the desperate pact between two souls who press revolvers to their own temples and leave their fate to chance. The survivor inherits life; the loser, release. Nona lifts the gun, closes her eyes, and pulls the trigger — and in that single act, Anish Deb distils an entire universe of despair, faith, and reckless hope. Raw, visceral, and impossible to put down, 'Agun Ronger Bullet' confirms Deb's mastery of Bengali short fiction. For readers of intense psychological drama and literary Bengali writing, this collection is an essential, haunting read.

বইটির সম্পর্কে

দশটি কাহিনি-দশটি বুলেট। তার মধ্যে প্রথমটি আবার আগুন রঙের। অনীশ দেবের কলমে দশটি নতুন কাহিনি। বুলেট দিয়ে এই সংকলনের শুরু, আর সংঘর্ষ দিয়ে শেষ।...তারপর? 'প্রথমে রিভলভার তুলব আমি, তারপর তুই। তারপর রিভলভারের নল রগে ঠেকিয়ে ফায়ার করে আমরা দুজনেই সুইসাইড করার চেষ্টা করব। প্রথমে আমি, তারপর তুই। এবার ওপরওয়ালা যাকে আশীর্বাদ করবে সে থাকবে, আর অন্যজনের খুলি, ঘিলু সব ঘেঁটেঘুঁটে চৌচির হয়ে ছড়িয়ে পড়বে এই পলিথিনের ওপরে। ব্যস, "ভগবানের লটারি" শেষ।' একচিলতে হাসল নোনা। তারপর বেদির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। একসময় ঘুরন্ত বেদি থামিয়ে দিল বিল্লু। কাচের ট্রে-র ওপর থেকে কাপড়ের ঢাকনাটা তুলে নিল। দুটো চকচকে রিভলভার-একইরকম দেখতে। তবে একটায় আছে মৃত্যু, অন্যটায় জীবন। ওপরদিকে মুখ তুলে তিনবার নমস্কার জানাল নোনা। মা কালীর ফটোর দিকে তাকিয়ে একবার চোখ বুজল। রোগা ছেলেটা তখন কাঁদছে। হিজিবিজি বকছে। নোনা একটা রিভলভার তুলে নিল। নিজের ডানরগে ঠেকাল। রোগা ছেলেটা অন্য রিভলভারটা তুলে নিল। নোনার দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। নোনা চোখ বুজে ট্রিগার টিপল।

ISBN

9788183744928

No.of Pages

199

Binding

bottom of page